ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক হোসাইন

জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের রংপুর মহানগর শাখার বার্ষিক নির্বাচন ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১ মে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও কণ্ঠশিল্পী হাবিবুর রহমান শামীম সভাপতি এবং গীতিকার ও সুরকার আবুল হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী নাঈম সিদ্দিকী। নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন সংগঠনের তত্ত্বাবধায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা সাংস্কৃতিক সংসদের রংপুর জেলা তত্ত্বাবধায়ক অধ্যক্ষ আব্দুল গণি।

নির্বাচন পরবর্তী এক সভায় অতিথিরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং রংপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করার আহ্বান জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা স্থানীয় পর্যায়ে সুস্থ ও সমৃদ্ধ সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে এবং নতুন প্রতিভা অন্বেষণে একযোগে কাজ করে যাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মুদ্রানীতি ঘোষণা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি বহাল, বেসরকারি ঋণে লাগাম

দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক হোসাইন

আপডেট সময় : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬