ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে টিএসসি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০-১২ জনের একটি দল হঠাৎ করেই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল ও ব্যানার প্রদর্শন করে। কর্মসূচি শেষ করে দ্রুত একটি মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগের সময় পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ফারহান তানভীর নাসিফ নামের এক শিক্ষার্থী রয়েছেন, যিনি স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। অপরজন মাইক্রোবাস চালক রুবেল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মুদ্রানীতি ঘোষণা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি বহাল, বেসরকারি ঋণে লাগাম

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আপডেট সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬