শনিবারের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুপুরের পর থেকে কালবৈশাখী ও ভারী বর্ষণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৬ মে পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি। তবে সুখবর হলো, আগামী ৭ মে থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। এর আগে গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রিপোর্টারের নাম 

















