ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি: ১১ লাখ টাকার মালামাল লুট

বরিশালের উজিরপুর উপজেলায় দিনের আলোয় এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা (৩৪) উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় প্রায় ১১ লাখ ৬ হাজার টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দুপুরে ছেলের সাইকেল মেরামতের জন্য রাজিয়া সুলতানা ঘরের দরজা-জানালা তালাবদ্ধ করে বাইরে গিয়েছিলেন। দুপুর ১টা থেকে ২টার মধ্যে কোনো এক সময়ে চোরেরা ঘরের পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ফিরে তিনি আলমারি ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। চোরেরা প্রায় ৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ২ ভরি রুপার গহনা এবং ১৫ হাজার টাকা নিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত কোনো চুরির ঘটনা। ভুক্তভোগী রাজিব সমাদ্দার ওরফে ফটিক নামে এক ব্যক্তির প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার ধ্বংসযজ্ঞে তৃপ্ত ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী, নতুন বসতি স্থাপনের পরিকল্পনা

উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি: ১১ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬