মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৮ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি: ১১ লাখ টাকার মালামাল লুট

  • হালনাগাদ সময় : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলায় দিনের আলোয় এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা (৩৪) উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় প্রায় ১১ লাখ ৬ হাজার টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দুপুরে ছেলের সাইকেল মেরামতের জন্য রাজিয়া সুলতানা ঘরের দরজা-জানালা তালাবদ্ধ করে বাইরে গিয়েছিলেন। দুপুর ১টা থেকে ২টার মধ্যে কোনো এক সময়ে চোরেরা ঘরের পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ফিরে তিনি আলমারি ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। চোরেরা প্রায় ৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ২ ভরি রুপার গহনা এবং ১৫ হাজার টাকা নিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত কোনো চুরির ঘটনা। ভুক্তভোগী রাজিব সমাদ্দার ওরফে ফটিক নামে এক ব্যক্তির প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অদিতি রাও হায়দারির জন্মদিনে সিদ্ধার্থ বললেন ‘আমি তোমার সবচেয়ে বড় ভক্ত’

29 October 2026

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ ৯ জন আটক: বিজিবি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি: ১১ লাখ টাকার মালামাল লুট

হালনাগাদ সময় : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬