মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৭ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হামাস নিরস্ত্রীকরণের আগে গাজায় প্রশাসন ও পুলিশ বাহিনী চায় তুরস্কের

  • হালনাগাদ সময় : ০৯:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসকে নিরস্ত্র করার দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, এর আগে একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিনি বেসামরিক প্রশাসন এবং যাচাইকৃত, প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী গঠন জরুরি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দোহা ফোরামের সাইডলাইনে শনিবার এক সাক্ষাৎকারে ফিদান বলেন, হামাস গাজা শাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত। তবে এসব প্রাথমিক কাঠামো গড়ে না উঠলে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়েই হামাসের অস্ত্র ত্যাগের দাবি বাস্তবসম্মত নয় বা কার্যকর হবে না।

তিনি জানান, প্রস্তাবিত পুলিশ বাহিনীতে হামাসের কোনও সদস্য থাকবে না। এই বাহিনীকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী সমর্থন দেবে। তুরস্ক ওই বহুজাতিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে বলেও জানান ফিদান।

ফিদান সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি পরিকল্পনাকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে তা হবে বিশ্ব সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা। বিশেষ করে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মশকনিধন ও বিনিয়োগ সম্প্রসারণে মার্কিন সহযোগিতা চায় চসিক

29 October 2026

‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস বাংলা’য় কেন? কারণ জানালেন সৌরভ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হামাস নিরস্ত্রীকরণের আগে গাজায় প্রশাসন ও পুলিশ বাহিনী চায় তুরস্কের

হালনাগাদ সময় : ০৯:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫