স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে দুটি রিং (স্টেন্ট) সফলভাবে স্থাপন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের একটি দল এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে এনজিওগ্রাম পরীক্ষায় মন্ত্রীর হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকরা দুটি ব্লকে রিং পরান এবং অপর ব্লকটি বেলুন ডাইলেটেশন পদ্ধতিতে চিকিৎসা করেন।


























