মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০১ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ৩ হাজার ২৩৬ টাকা

  • হালনাগাদ সময় : ০৬:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। প্রতি ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

একইভাবে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, যা আগে ছিল ২ লাখ ৫৬ হাজার ১১২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা, যা পূর্বে ছিল ২ লাখ ২০ হাজার ১১ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ৮০ হাজার ১৭ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে ‘তেজাবি স্বর্ণের’ মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক স্বর্ণের মূল্য কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯১

31 October 2026

সৌদি আরবে বিমানবন্দর বন্ধের প্রভাব: ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ৩ হাজার ২৩৬ টাকা

হালনাগাদ সময় : ০৬:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬