মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৮ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • হালনাগাদ সময় : ০২:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী এক ‘বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় নুরুল হিকমাহ মডেল মাদরাসার আয়োজনে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।

মাদরাসার দুটি ক্যাম্পাসে আয়োজিত এই মেলায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের নিজস্ব ভাবনায় তৈরি শতাধিক বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ আব্দুল মুনতাকিম। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী কর্মের খোঁজখবর নেন।

প্রদর্শনী শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, মাদরাসার উপদেষ্টা মাওলানা রেজাউল ইসলাম ও ইসমাঈল হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মুনতাকিম বলেন, শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের সুপ্ত প্রতিভা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীদের হাত ধরেই আগামী দিনে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে। পরে মেলায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হালনাগাদ সময় : ০২:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬