মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩৩ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সহিংসতা ও লুটপাটের ঘটনায় কঠোর অবস্থানে ফ্রান্সের প্রধানমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। রোববারে পদত্যাগের প্রস্তাব দেওয়ার পরও নুনেজ তাঁর দপ্তরে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নুনেজের ওপর আস্থা না থাকলে তিনি তাঁকে পাশে রাখতেন না। এই পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান তিনি।

সপ্তাহান্তে দেশজুড়ে চলা অস্থিতিশীল পরিস্থিতির জন্য উগ্র বামপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন ফরাসি প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, একটি কুচক্রীমহল ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে এবং আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত এ ধরনের বিশৃঙ্খলা অব্যাহত রাখার পাঁয়তারা করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক সভা-সমাবেশে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে ঘোষণা দেন লেকর্নু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসী, চোর ও দুষ্কৃতকারীদের কাছে সরকার কোনো অবস্থাতেই মাথা নত করবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় মেয়রদের প্রয়োজনে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে এবং দাঙ্গা ও লুটপাটে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বিশেষ তহবিল ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সহিংসতা ও লুটপাটের ঘটনায় কঠোর অবস্থানে ফ্রান্সের প্রধানমন্ত্রী

হালনাগাদ সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬