মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৯ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণ: অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ০৯:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে আশরাফ হোসেন কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার দিনই শিশুটির মা শাপলা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অর্থদণ্ডের সম্পূর্ণ অর্থ ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষ সঠিক বিচার পেয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লালমনিরহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণ: অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড

হালনাগাদ সময় : ০৯:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬