মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৭ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লাইসেন্স জটিলতায় নেত্রকোনায় অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে জনজীবন

  • হালনাগাদ সময় : ০১:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নেত্রকোনা পৌর শহরে ‘এক ব্যক্তির নামে একটি লাইসেন্স’ নীতি বাস্তবায়নের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি। সোমবার সকাল থেকে এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী, শহরে যানজট নিরসনে একজনের নামে একটি লাইসেন্স রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মালিক-চালকদের অভিযোগ, পৌরসভা কর্তৃপক্ষ আগে একাধিক লাইসেন্সের জন্য আবেদন ও ফি গ্রহণ করলেও এখন লাইসেন্স দিতে অস্বীকার করছে। অটোরিকশা ও মিশুক মালিক সমিতির কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন ভূট্টো জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এর আগে গত ১ নভেম্বর একই দাবিতে পৌরসভা ঘেরাও করেছিলেন মালিক-চালকরা। তবে দাবির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এবার কঠোর কর্মসূচিতে গেছেন তারা। একদিকে পৌরসভার শৃঙ্খলা রক্ষার উদ্যোগ, অন্যদিকে চালকদের কর্মসংস্থান হারানোর ভয়—এই দুইয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লাইসেন্স জটিলতায় নেত্রকোনায় অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে জনজীবন

হালনাগাদ সময় : ০১:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬