মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৫ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনে পরিকল্পনা তৈরির নির্দেশ পুতিনের

  • হালনাগাদ সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ খননের দৌড়ে এবার এগিয়ে আসছে রাশিয়া। বিরল খনিজ উত্তোলনের রূপরেখা তৈরির জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) রুশ ক্যাবিনেটকে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিশ্বের পরাশক্তিগুলোর জন্য সম্প্রতি সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিরল খনিজের দখল। স্মার্টফোন, বৈদ্যুতিক বাহন এবং অত্যাধুনিক অস্ত্র নির্মাণে বিরল খনিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। রুশ ভূখণ্ডের বিরল খনিজ আহরণের পরিকল্পনা তৈরির জন্য ডিসেম্বরের ১ তারিখ সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট।

বিরল খনিজের বাজারে সবচেয়ে দাপুটে খেলোয়াড় চীন। মার্কিন শুল্কের জবাবে খনিজ রফতানিতে বাড়তি বিধিনিষেধ আরোপ করে বসে বেইজিং।

এদিকে, গত এপ্রিলে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তিতে ইউক্রেনের নতুন খনিজ বাণিজ্যে যুক্তরাজ্যের অগ্রাধিকার এবং দেশটির পুনর্গঠনে বিনিয়োগের নিশ্চয়তা রয়েছে।

বিরল খনিজ প্রকল্পে যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মতবিরোধের জেরে এখনও কোনও অগ্রগতি দেখা যায়নি।

পুতিনের সর্বশেষ নির্দেশনায় অবশ্য বিরল খনিজ নিয়ে বিস্তারিত পরিকল্পনার কোনও তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।

এছাড়া, সর্বশেষ সভায় রুশ মন্ত্রীদের জন্য নির্দেশনা ও কাজের একটি তালিকা ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্ত যোগাযোগ বিকাশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন পুতিন।

ইউক্রেনে চলমান রুশ সামরিক আগ্রাসনকে ঘিরে পশ্চিমাদের বিধিনিষেধের জালে আটকা পড়ে রয়েছে মস্কো। এরপর থেকেই রাশিয়ার দূর প্রাচ্যের প্রতিবেশী চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উত্তরোত্তর গাঢ় হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনে পরিকল্পনা তৈরির নির্দেশ পুতিনের

হালনাগাদ সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫