মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২১ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রংপুরের পীরগঞ্জে ইউরিয়া সার সংগ্রহ করতে গিয়ে কৃষকদের চরম ভোগান্তি

  • হালনাগাদ সময় : ০৬:৩১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাহিদামতো ইউরিয়া সার না পেয়ে কৃষকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরেও সার না পেয়ে অনেক কৃষক শেষ পর্যন্ত ডিলার পয়েন্টে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কোনোমতে সার সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, স্থানীয় খুচরা সার বিক্রির দোকানগুলোতে পর্যাপ্ত সার নেই। বাধ্য হয়ে কৃষকরা ভিড় জমাচ্ছেন বিভিন্ন ডিলারের দোকানে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে তাদের চাহিদামতো সার পাচ্ছেন না। দীর্ঘ অপেক্ষার পর অনেককে মাত্র এক বস্তা করে সার দেওয়া হচ্ছে।

পীরগঞ্জের ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়নের ডিলার মেসার্স তৃপ্তি ট্রেডার্স এবং ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের সাহা ভান্ডারে সরেজমিনে দেখা যায়, সার নেওয়ার জন্য কৃষকদের দীর্ঘ সারি। লাইনে দাঁড়িয়ে কৃষকরা হতাশ হয়ে মাত্র এক বস্তা করে সার নিচ্ছেন।

এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, মেসার্স তৃপ্তি ট্রেডার্সের স্বত্বাধিকারী তোজাম্মেল হক দুলু তার ভাতিজার দোকানে সার সরিয়ে বেশি দামে বিক্রি করছেন। তবে তোজাম্মেল হক দুলু এই অভিযোগ অস্বীকার করেছেন।

ভোগান্তির শিকার কৃষক আব্দুল করিম বলেন, ‘সকাল থেকে লাইনে বসে আছি। চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সার হাতে পাইনি।’ আরেক কৃষক রবিউল প্রধান বলেন, ‘আমার জমিতে চার বস্তা সারের প্রয়োজন, কিন্তু দেওয়া হচ্ছে মাত্র এক বস্তা। এভাবে চলতে থাকলে আমাদের ফসলি জমি পুরোপুরি নষ্ট হয়ে যাবে।’

সার সংকটের বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, বর্তমানে উপজেলায় পর্যাপ্ত ইউরিয়া সার মজুত রয়েছে এবং চলতি মাসের অতিরিক্ত বরাদ্দও উত্তোলন করা হচ্ছে। এছাড়া সার নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

27 October 2026

সৈয়দপুরে সরকারি পাঠ্যবই বিক্রির তোড়জোড়, সাংবাদিকদের উপস্থিতিতে কার্যক্রম স্থগিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রংপুরের পীরগঞ্জে ইউরিয়া সার সংগ্রহ করতে গিয়ে কৃষকদের চরম ভোগান্তি

হালনাগাদ সময় : ০৬:৩১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬