মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৮ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রকৃতির বিস্ময় ‘মে ফ্লাওয়ার’: মে মাসে জেগে ওঠা এক নান্দনিক ফুল

  • হালনাগাদ সময় : ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

প্রকৃতি যেন সময়ের এক নিখুঁত ঘড়ি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফুলের বাহারও বদলায়—গ্রীষ্মে কৃষ্ণচূড়া, বর্ষায় কদম, শরতে কাশফুল আর শীতে চন্দ্রমল্লিকা। তবে এমন একটি ফুল আছে যা বছরের দীর্ঘ সময় সুপ্ত থাকে, আর হঠাৎ মে মাসে জেগে ওঠে নিজেকে মেলে ধরে মাত্র এক থেকে দুই সপ্তাহের জন্য। এই বিস্ময়কর ফুলটির নামই যেন তার পরিচয়—মে ফ্লাওয়ার।

প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের পঞ্চম মাসে, মে মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ে ফুটে ওঠে এই ফুল। এরা এতটাই সময়নিষ্ঠ যে প্রতিবছর প্রায় একই সময়ে প্রথম ঝলক মেলে। লাল-গোলাপি বল আকৃতির এই ফুলের কোনো গন্ধ নেই, তবে রয়েছে অপার নান্দনিকতা। একে অনেকে “ফায়ার বল লিলি”, “টর্চ লিলি”, “আফ্রিকান ব্লাড লিলি”, কিংবা “ফুটবল লিলি” নামেও চেনে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান গবেষণা কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, এই ফুলের কান্ড ১০-১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পাতাগুলো সবুজ, নরম ও রসালো। কন্দ ও বীজের মাধ্যমে এটি বংশবিস্তার করে। বছরের অধিকাংশ সময় গাছটি টবের মাটির নিচে সুপ্ত থাকে। এপ্রিলের দিকে পেঁয়াজের মতো মাথা উঁকি দেয় এবং মে মাসের প্রথম দিনেই দেখা মেলে পূর্ণ বিকশিত ফুলের।

মে ফ্লাওয়ার যেমন নান্দনিক, তেমনি এর রয়েছে এক বিপজ্জনক দিক। ভুলবশত কখনো এই ফুল মুখে নিলে তীব্র বিষক্রিয়া হতে পারে। গৃহপালিত প্রাণী—বিশেষ করে ছাগল ও ভেড়ার শরীরে বিষক্রিয়া দেখা দিতে পারে, যা প্রাণঘাতীও হতে পারে। আফ্রিকায় একসময় এর কষ শিকারের তীরে কিংবা মাছ ধরার যন্ত্রে ব্যবহৃত হতো।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় দিল সরকার

15 November 2026

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রকৃতির বিস্ময় ‘মে ফ্লাওয়ার’: মে মাসে জেগে ওঠা এক নান্দনিক ফুল

হালনাগাদ সময় : ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬