মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৬ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার ওপর জোর দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

  • হালনাগাদ সময় : ০৩:৩৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘আমাদের অনেক বড় বড় ডিগ্রি আছে। কিন্তু সেই ডিগ্রি দিয়ে যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারি, বড়দের সম্মান করতে না পারি, ছোটদের ভালোবাসতে না পারি কিংবা সমাজে নিরাপত্তা তৈরি করতে না পারি, তাহলে সেই ডিগ্রির মূল্য কী? আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই, যে শিক্ষা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়, দেশপ্রেম জাগ্রত করে এবং সমাজ পরিবর্তনে সহায়তা করে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী উপজেলায় ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন নয়, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’। চূড়ান্ত পর্বে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় বিজয়ী এবং আজিম-হাকিম স্কুল ও কলেজ রানারআপ হয়।

শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনার প্রশংসা করে জাহিদুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন উচ্চমানের বিতর্ক তাঁকে অভিভূত করেছে। তাদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা প্রমাণ করে, বাংলাদেশের তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরার সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ মেধাবী তরুণ প্রজন্ম। তাদের নিয়ে যত বেশি কাজ করা হবে, যত বেশি সৃজনশীল আয়োজন করা হবে, দেশ ও সমাজ তত বেশি উপকৃত হবে।’

শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমাদেরও নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রতিনিয়ত উন্নত করতে হবে। বইয়ের বাইরেও সারা বিশ্বকে জানতে হবে এবং বিশ্বমঞ্চে নিজেকে যোগ্যভাবে উপস্থাপন করার মতো করে গড়ে তুলতে হবে।’

বিশ্বায়ন ও প্রযুক্তির অগ্রগতিতে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতা থাকলে এখন পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য কাজ করা সম্ভব। তাই শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানতে হবে।

তরুণদের সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আত্মবিশ্বাস মানে শুধু নিজেকে উপস্থাপন করা নয়, চ্যালেঞ্জ মোকাবিলার সাহস অর্জন করা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করলে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো সম্ভব।

এ প্রসঙ্গে চট্টগ্রাম প্রকৌশල ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগের কথা উল্লেখ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, দেশের তরুণেরা প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার ওপর জোর দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

হালনাগাদ সময় : ০৩:৩৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬