মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৭ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে ফলজ ও ঔষধি চারা রোপণ

  • হালনাগাদ সময় : ০৩:৪১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ট্রেনিং সেন্টারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরের খুলশীতে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরএনবির চীফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলামের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ঔষধি গুণসম্পন্ন নিমগাছের চারাও ছিল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএনবি চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম, সহকারী কমান্ড্যান্ট (ডিভিশন, অতিরিক্ত দায়িত্ব) মো. সালামত উল্লাহ এবং সহকারী কমান্ড্যান্ট (সদর, অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আমান উল্লাহ আমান।

আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কর্মসূচি পালন করা হয়েছে বলেও জানান তাঁরা।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান আয়োজকেরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে ফলজ ও ঔষধি চারা রোপণ

হালনাগাদ সময় : ০৩:৪১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬