মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মহাষ্টমীতে অঞ্জলি ও কুমারী পূজায় মুখরিত মণ্ডপগুলো

  • হালনাগাদ সময় : ০৯:১৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দেবী শক্তির বন্দনা ও অসুর বিনাশের সংকল্প নিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। তিথির স্থায়ীত্বের কারণে এবার দুই দিনব্যাপী মহাসপ্তমী পালনের পর আজ মূল আকর্ষণ কুমারী পূজা, সন্ধি পূজা ও অষ্টমী বিহিত পূজার মাধ্যমে দিনটি অতিবাহিত হচ্ছে।

পঞ্জিকা অনুসারে, সোমবার ভোর সাড়ে ৫টায় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। বরাবরের মতো এবারও রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দিরে কুমারী পূজার বিশেষ আয়োজন করা হয়। সেখানে দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর আসন স্থাপন করে মন্ত্রপাঠ, পঞ্চ উপকরণে আরাধনা ও অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেন।

শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, ১ থেকে ১৬ বছর বয়সী অজাতপুষ্প সুলক্ষণা কন্যাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজা সমাপ্তির পর সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে নবমী পূজা এবং পরদিন বুধবার দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের। এ বছর সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি এবং রাজধানীতে ২৫৯টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ই-টিন থাকলেই কি ৫ হাজার টাকা জরিমানা? জেনে নিন আসল সত্য কী

26 October 2026

এলপিজির বাজারে অরাজকতার মধ্যেই কমিশন দ্বিগুণ করার গণশুনানি ডেকেছে বিইআরসি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মহাষ্টমীতে অঞ্জলি ও কুমারী পূজায় মুখরিত মণ্ডপগুলো

হালনাগাদ সময় : ০৯:১৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬