মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১২ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মসজিদে ইজাবা: রাসুলুল্লাহ (সা.)-এর তিন বিশেষ দোয়া কবুলের ঐতিহাসিক স্থান

  • হালনাগাদ সময় : ০২:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র মদিনা মোনাওয়ারায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি স্থান হলো ‘মসজিদে ইজাবা’, যা ‘মসজিদে বনি মোয়াবিয়া’ নামেও সুপরিচিত। ইসলামের ইতিহাসে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্থান, যেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) উম্মতের কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ তিনটি দোয়া করেছিলেন।

হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত হাদিস অনুযায়ী, একবার মদিনার আলিয়া অঞ্চল থেকে ফেরার পথে রাসুলুল্লাহ (সা.) এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করেন এবং দীর্ঘ সময় রবের দরবারে প্রার্থনা করেন। সেখানে তিনি উম্মতের জন্য তিনটি ফরিয়াদ জানান—উম্মত যেন দুর্ভিক্ষে সামগ্রিকভাবে ধ্বংস না হয়, প্লাবনে বা পানিতে ডুবে সমূলে বিনষ্ট না হয় এবং নিজেদের মধ্যে যেন পারস্পরিক রক্তপাত ও সংঘাত সৃষ্টি না হয়।

আল্লাহ তায়ালা রাসুল (সা.)-এর প্রথম দুটি প্রার্থনা কবুল করে নেন, তবে তৃতীয় দোয়াটি কবুল করা হয়নি (সহিহ মুসলিম: ২৮৯০)। এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে উম্মতের নিরাপত্তা ও ঐক্যের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং মুসলিমদের পারস্পরিক বিবাদ ও সংঘাত পরিহার করা কতটা জরুরি।

মদিনার জান্নাতুল বাকির দক্ষিণ দিকে আস-সিত্তিন স্ট্রিটে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি মসজিদে নববি থেকে মাত্র ৫৮০ মিটার দূরত্বে রয়েছে। বর্তমানে হজ ও ওমরাহ পালন করতে আসা বহু ধর্মপ্রাণ মুসলমান বরকতময় এই মসজিদে নামাজ আদায় ও দোয়া করতে ভিড় জমান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মসজিদে ইজাবা: রাসুলুল্লাহ (সা.)-এর তিন বিশেষ দোয়া কবুলের ঐতিহাসিক স্থান

হালনাগাদ সময় : ০২:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬