মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৭ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ময়মনসিংহের ভালুকায় শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৮:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ভালুকা মডেল থানার পুলিশ।

উপজেলার হবিরবাড়ীর কাশর চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘মাদ্রাসাতুত তাকওয়া’ নামের একটি কওমি মাদ্রাসা থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী বাগেরহাটের কচুয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি ওই মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

জানা গেছে, ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী গত ২ নভেম্বর সকালে ক্লাসের পড়া দিতে গেলে শিক্ষক মোহাম্মদ আলী ওই শিশুকে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে অনৈতিক সম্পর্কের চেষ্টার করেন। পরে শিশুটি তার পরিবার কাছে গিয়ে বিস্তারিত বলেন এবং স্থানীয়দের মধ্যেও বিষয়টি জানাজানি হলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। পরে ওই শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্রমন্ত্রের বই, জাদুকরী বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি ও তাবিজসহ বিপুল পরিমাণ কবিরাজি সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ। মাদ্রাসায় নামমাত্র শিক্ষাদানের আড়ালে বিভিন্ন ভুক্তভোগীদের এনে কবিরাজি চিকিৎসা ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আসামির বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা দায়ের করেছে পরে ওই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়মনসিংহের ভালুকায় শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৮:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬