মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫৯ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মমেক হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের কঠোর নির্দেশ

  • হালনাগাদ সময় : ০৮:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চরম অব্যবস্থাপনা, অনিয়ম এবং চিকিৎসাসামগ্রী ময়লার ভাগাড়ে ফেলে রাখার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়েও কড়া বার্তা দিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি লেবার ওয়ার্ড, ডেঙ্গু ও হাম আইসোলেশন ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ নিবিড়ভাবে ঘুরে দেখেন। হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা এবং ব্যবহৃত ক্যানুলা ও সিরিঞ্জসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম খোলা ভাগাড়ে পড়ে থাকতে দেখে তিনি চরম ক্ষোভ জানান এবং অবিলম্বে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পরিদর্শনকালে গাইনি ওয়ার্ডের এক রোগীর স্বজনকে বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য হওয়ার কারণ জানতে চেয়ে হাসপাতাল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনেন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে ওই রোগীকে স্যালাইনের খরচ বাবদ নিজের পক্ষ থেকে এক হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি। এছাড়া এক মাস আগে ঘটা অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণেও হাসপাতাল কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে সকালে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নে বড় পরিসরে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নরসিংদী থেকে মহানগরে সরাসরি ট্রেনে কক্সবাজার যাত্রা শুরু, উদ্বোধন করলেন রেলপ্রতিমন্ত্রী

26 October 2026

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন ব্যাহত, বহরে যুক্ত হচ্ছে ৮০ নতুন লোকোমোটিভ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মমেক হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের কঠোর নির্দেশ

হালনাগাদ সময় : ০৮:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬