শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকা এই সংসদ সদস্য স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো পদত্যাগপত্রে তার স্বাস্থ্যের অবনতির বিষয়টি উল্লেখ করেছেন।
সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং ১৪ নভেম্বর ২০২৬ থেকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি কিশোরগঞ্জের জনগণের সেবা করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজের শারীরিক সুস্থতা পুনরুদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন।






















