জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের অভাব নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে ব্যাখ্যা চেয়েছেন।
সংসদ সদস্য অভিযোগ করেন, শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী জাদুঘরে প্রদর্শনের জন্য নেওয়া হলেও তার অনেক কিছুই এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরটির কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন যথাযথ মর্যাদায় প্রদর্শন করা হবে। মন্ত্রী এ সময় বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোর তালিকা চেয়ে সংসদ সদস্যকে আশ্বস্ত করেন।






















