মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১২ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাবরির নামে মসজিদ নির্মাণের অনুমতি মিলবে না: শুভেন্দু অধিকারী

  • হালনাগাদ সময় : ০১:৫৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাবরের নামে কোনো মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে না। তবে অন্য নামে মসজিদ নির্মাণে তাঁর সরকারের কোনো আপত্তি নেই।

শুভেন্দু অধিকারী বলেন, ‘নিজের জমিতে ১০০টি মসজিদ নির্মাণ করলেও কোনো সমস্যা নেই। কিন্তু বাবরের নাম থাকলে তার অনুমতি মিলবে না।’

সম্প্রতি বেলডাঙার বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরুর ঘোষণা দেন এবং আগামী ৬ ডিসেম্বর বড় ধরনের জমায়েতের ডাক দিয়ে জাতীয় সড়ক অবরোধের হুমকি দেন।

এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, ধর্মীয় আচার পালনে কোনো বাধা নেই, তবে জাতীয় সড়ক অবরোধ করার অধিকার কারও নেই। তিনি আরও উল্লেখ করেন, বাবর ভারতের কেউ ছিলেন না, তিনি ছিলেন একজন লুটেরা। ফলে তাঁর নামে কোনো স্থাপনা করার অনুমতি দেওয়া হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজকের শিক্ষার্থীরাই দেশ গড়ার মূল কারিগর: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

05 November 2026

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই বাস্তব সমস্যার সমাধান সম্ভব: শিক্ষা উপদেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাবরির নামে মসজিদ নির্মাণের অনুমতি মিলবে না: শুভেন্দু অধিকারী

হালনাগাদ সময় : ০১:৫৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬