ইউরোপজুড়ে একাধিক বিমান সংস্থায় বোমা হামলার হুমকি আসার পর জরুরি সতর্কতা জারি করা হয়েছে। হুমকির মুখে অন্তত দুটি বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছে এবং আরও দুটি বিমান উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে।
যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইদি আলেক্সান্ডার জানিয়েছেন, এখন পর্যন্ত ১৯টি বিমান এই হুমকির কবলে পড়েছে। তবে প্রাথমিক তদন্তে এগুলোকে ‘ভুয়া হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো বিমান থেকেই এখন পর্যন্ত বিস্ফোরক বা বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।
নিরাপত্তার খাতিরে বিমান সংস্থাগুলো প্রতিটি হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। চলতি সপ্তাহে ইউরোপের আকাশপথে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন বিঘ্ন ঘটল।

























