মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৫ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’

  • হালনাগাদ সময় : ০১:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘গত ১৩ নভেম্বর লীগের সাইবার গ্রুপ আইডি টেকডাউন করেছিল। আজ একটু আগে ফেরত পেলাম। আইডি ফেরত আনাতে যারা সাহায্য করেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।’

তিনি আরও লেখেন, ‘প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব। সম্ভাব্য সিভিল ওয়ার সিচুয়েশন এড়াতে ২১ আগস্ট, ২০২৪-এ রিকন্সিলিয়েশনের কথা তুলেছিলাম। হয়ত জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু, লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’

মাহফুজ আলম আরও লেখেন, ‘সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র। চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন ও বিয়ের গুঞ্জন: কী বলছেন অভিনেত্রী?

21 November 2026

ঘূর্ণিঝড় 'আকভান': অতিবৃষ্টিতে দিশেহারা রাজবাড়ীর কৃষকরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’

হালনাগাদ সময় : ০১:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬