মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১২ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পোশাক শিল্পে সংকট বাড়ার শঙ্কা, সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের আহ্বান

  • হালনাগাদ সময় : ১১:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের তৈরি পোশাক শিল্পের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের সরকারি উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য ভারত থেকে সুতা আমদানি কমানো। তবে সংগঠন দুটি আশঙ্কা প্রকাশ করেছে যে, এই সুবিধা বাতিল হলে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প এক গভীর সংকটে পড়বে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা জানান, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ব্যয় অনেকাংশে বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে পণ্যের উৎপাদন খরচের ওপর, যার ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক পণ্যের চাহিদা ও মূল্য প্রতিযোগিতা মারাত্মকভাবে হ্রাস পাবে। এটি রপ্তানি আদেশ এবং বৈদেশিক মুদ্রা আয়ের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা উল্লেখ করেন।

‘সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত পোশাক শিল্পের জন্য হুমকি: পাট শিল্পের পরে গার্মেন্টস খাত বন্ধের পাঁয়তারা’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি রেজওয়ান সেলিম এবং পরিচালক ফয়সাল সামাদ। পোশাক শিল্প নেতারা সরকারের প্রতি বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং রপ্তানিমুখী এই গুরুত্বপূর্ণ খাতকে সম্ভাব্য সংকট থেকে রক্ষার আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাজল

29 October 2026

ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫, মামলা ৪৬

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাক শিল্পে সংকট বাড়ার শঙ্কা, সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের আহ্বান

হালনাগাদ সময় : ১১:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬