মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩ জন

  • হালনাগাদ সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৩ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৫৯ জনের মৃত্যু হলো এবং আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ১৭০ জনে।

প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন করে ভর্তি হওয়া ৮০৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে আছেন ২৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ১০ জন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে মোট ৬৩ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে ছাড়া মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোখ টেস্টের ফাইনালে

28 October 2026

বায়ুদূষণের শীর্ষে লাহোর, কত নম্বরে ঢাকা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩ জন

হালনাগাদ সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫