মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৮ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশের প্রয়োজনে যা দরকার ছিল, শহীদ জিয়া সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য

  • হালনাগাদ সময় : ০১:১৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেছেন, ‘দেশের যখন যা প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন।’ একই পরিবারের তিনজন সফলভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালনের নজির বিশ্বের অন্য কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল আলীম। সঞ্চালনা করেন জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ‘গত ১৭ বছর ৭ নভেম্বর পালিত হয়নি। অথচ দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন।’ তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব ছাত্রদের নিতে হবে।’

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. ছাদেকা হক, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ ড. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. হাম্মাদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

এ ছাড়া বক্তব্য দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ এবং ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিনসহ বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের প্রয়োজনে যা দরকার ছিল, শহীদ জিয়া সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য

হালনাগাদ সময় : ০১:১৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬