মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৬ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দাম বাড়লেও বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে দীর্ঘ লাইন

  • হালনাগাদ সময় : ০৬:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর থেকেই বরিশালের পেট্রোল পাম্পগুলোতে চরম অস্থিরতা বিরাজ করছে। রোববার সকাল থেকে নগরীর প্রতিটি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও অধিকাংশ পাম্পেই তেল মিলছে না। অনেক পাম্প কর্তৃপক্ষ জ্বালানি সরবরাহ বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন চালকরা।

সরেজমিনে নগরীর নতুনবাজার এলাকায় দেখা গেছে, পাশাপাশি অবস্থিত পাম্পগুলোতে শত শত যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো এখন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকা, মাহিন্দ্রায় ৫০০ টাকা এবং প্রাইভেট কারে ১০০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। চালকরা অভিযোগ করেছেন, বর্ধিত দাম দেওয়ার পরও তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বর্তমানে বরিশালের বাজারে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। পরিবহন চালকরা জানিয়েছেন, তেলের দাম বাড়লেও তারা এখনো ভাড়া বৃদ্ধি করেননি, যা তাদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে তীব্র ঝুলন্ত পার্লামেন্ট: একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারও, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

28 October 2026

চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩১৮টি বিপজ্জনক রাসায়নিক কনটেইনার: বড় বিস্ফোরণঝুঁকি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দাম বাড়লেও বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে দীর্ঘ লাইন

হালনাগাদ সময় : ০৬:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬