মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৮ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন

  • হালনাগাদ সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর আসন্ন সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন ও সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী ছয় দফা দাবি তুলে ধরেন।

বক্তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফরকে কেন্দ্র করে তিস্তাপাড়ের মানুষ আশাবাদী যে, তিনি এ প্রকল্পের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেবেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—একনেকে প্রকল্পের অনুমোদন, ২০২৭ সালে কাজ শুরুর তারিখ ঘোষণা, তিস্তা কর্তৃপক্ষ গঠন, নদী খনন ও বালু ব্যবস্থাপনা এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকদের পুনর্বাসন। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হলুদ চাষে গাইবান্ধার কৃষিতে নতুন দিগন্ত

17 November 2026

ভ্রমণ যখন বিশ্বজয়ের প্রতিযোগিতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন

হালনাগাদ সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬