মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ৮৫৭ জন

  • হালনাগাদ সময় : ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন।

এই নতুন মৃত্যু ও ভর্তির ঘটনা নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে এবং মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৫ হাজার ৪১৬ জনে।

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে ১৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজনের এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে ৭৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক ১ হাজার ৭০৫ জন মারা যান এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে ছাড়া মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোখ টেস্টের ফাইনালে

28 October 2026

বায়ুদূষণের শীর্ষে লাহোর, কত নম্বরে ঢাকা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ৮৫৭ জন

হালনাগাদ সময় : ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫