মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪০ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামি সতর্কতা

  • হালনাগাদ সময় : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

জাপানের উত্তর-পূর্ব উপকূলে দশ ফুট (তিন মিটার) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদফতর (জেএমএ)। সোমবার সমুদ্র উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা জারি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেএমএ জানায়, জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের বড় এলাকা কেঁপে ওঠে। এরপর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা দেওয়া হয়।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অদিতি রাও হায়দারির জন্মদিনে সিদ্ধার্থ বললেন ‘আমি তোমার সবচেয়ে বড় ভক্ত’

29 October 2026

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ ৯ জন আটক: বিজিবি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামি সতর্কতা

হালনাগাদ সময় : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫