মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৫ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চার বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

  • হালনাগাদ সময় : ০৫:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বেসরকারি খাতের ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী। আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এই দায়িত্ব পালন করবেন ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। প্রিমিয়ার ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির এবং আইএফআইসি ব্যাংকের জন্য ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাক শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

01 November 2026

জনগণ অতিষ্ঠ হলে বিএনপি সরকারকে লাল কার্ড দেখাবে: মিয়া গোলাম পরওয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চার বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

হালনাগাদ সময় : ০৫:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬