মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১০ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

  • হালনাগাদ সময় : ১২:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার জন্য ছয় মাসের চুক্তিতে অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির কর্ণধার লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ৩০ কোটি ১৫ লাখ টাকার সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটি এই দায়িত্ব পেয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথি স্বাক্ষরিত চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়। এরপর সাময়িকভাবে মেয়াদ বাড়ানো হলেও নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে দায়িত্ব দেওয়া হলো।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ নভেম্বর দরপত্র আহ্বান করা হয় এবং চারটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। মূল্যায়ন শেষে এভারেস্ট পোর্ট সার্ভিসেস সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি আগে থেকেই বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) অপারেটর হিসেবে কাজ করছে। সবকিছু ঠিক থাকলে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে তারা সিসিটির দায়িত্ব গ্রহণ করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

হালনাগাদ সময় : ১২:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬