মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৬ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘গুজবে কান দেবেন না, সন্দেহজনক কিছু দেখলে বিজিবিকে জানান’: হিলিতে বিজিবি কর্মকর্তা

  • হালনাগাদ সময় : ০২:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হিলিতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার (১৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার হিলির হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও তদারকি করেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি সবাইকে যেকোনো ধরনের গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা পরিস্থিতি চোখে পড়লে তা অবিলম্বে বিজিবিকে অবহিত করুন।

কর্নেল ফয়সল হাসান খান আরও উল্লেখ করেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পাদন করার লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটির সর্বাত্মক সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

পরিদর্শনকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্টে আগুন: ডিএনএ টেস্টে ঢাকার দুই পরিবারের ১০ জনের পরিচয় শনাক্ত

27 October 2026

কর্ণফুলীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নোয়াখালীর ২ জেলে নিখোঁজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘গুজবে কান দেবেন না, সন্দেহজনক কিছু দেখলে বিজিবিকে জানান’: হিলিতে বিজিবি কর্মকর্তা

হালনাগাদ সময় : ০২:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬