মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

  • হালনাগাদ সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। শুক্রবার (২০ নভেম্বর) তারা ঢাকায় পৌঁছান। ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্রের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নেবেন।

আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তবে সফররত প্রতিনিধিদলের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চুক্তি নবায়ন বা মেয়াদ বৃদ্ধির বিষয়টি উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে বাংলাদেশ সরকার বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন না করে নতুন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট ধারা অন্তর্ভুক্তির ওপর জোর দিচ্ছে ঢাকা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

22 November 2026

দীর্ঘ বিরতির পর পল্টনের জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

হালনাগাদ সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬