মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

  • হালনাগাদ সময় : ০৮:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের সিকদারহাট এলাকায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তর চেঁচরী গ্রামের সরকারি খাস জমিতে সুমি বেগম ও তার সহযোগীরা অনুমতি ছাড়াই পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করেছিলেন। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের দায়ের করা মামলার প্রেক্ষিতে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালত গত ১ সেপ্টেম্বর অবৈধ স্থাপনাটি উচ্ছেদের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে খাস জমিটি দখলমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে পুনরায় জবরদখল রোধে ওই জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় কাঁঠালিয়া থানা পুলিশ সহায়তা প্রদান করে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারি জমি রক্ষায় নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

হালনাগাদ সময় : ০৮:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬