মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কর কমিশনার ইখতিয়ার উদ্দিন বিএফআইইউর নতুন প্রধান

  • হালনাগাদ সময় : ০৯:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ধারা ২৪ (১) (ঘ) এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯–এর বিধি ২২ অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তিনি তার যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বিএফআইইউর প্রধান কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তার বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাজেকে টানা ৭ম দিনেও অবরোধ: পর্যটন পুরোপুরি স্তব্ধ, খাদ্য ও ওষুধের তীব্র সংকট

29 October 2026

চট্টগ্রামের শুঁটকি চাতালে শিশুশ্রম পরিস্থিতি দেখল মার্কিন প্রতিনিধি দল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কর কমিশনার ইখতিয়ার উদ্দিন বিএফআইইউর নতুন প্রধান

হালনাগাদ সময় : ০৯:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬