মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৫ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

একীভূত ৫ ব্যাংকের মালিকানা হারালেন শেয়ারহোল্ডাররা, সম্পদ হস্তান্তরের বাধা কাটলো

  • হালনাগাদ সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলোর ওপর শেয়ারহোল্ডার ও উদ্যোক্তাদের মালিকানা ও নিয়ন্ত্রণের অবসান ঘটলো। একইসঙ্গে ব্যাংকগুলোর সম্পদ ও দায় (অ্যাসেট-লাইবিলিটি) হস্তান্তর প্রক্রিয়ায় আর কোনও আইনি বা প্রশাসনিক বাধা থাকলো না।

সোমবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে শিগগিরই সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

এর আগে গত ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়। সে সময়ই বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্য ঘোষণা করা হবে। তবে পুঁজিবাজারে বিনিয়োগ করা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানায় অর্থ মন্ত্রণালয়।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা, অনিয়ম ও মূলধন ঘাটতির কারণে এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার বিকল্প হিসেবে একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারমূল্য শূন্য ঘোষণার মাধ্যমে এখন পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন ও স্থিতিশীলতার পথে এগোবে নতুন কাঠামোর সম্মিলিত ইসলামী ব্যাংক।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

একীভূত ৫ ব্যাংকের মালিকানা হারালেন শেয়ারহোল্ডাররা, সম্পদ হস্তান্তরের বাধা কাটলো

হালনাগাদ সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫