মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২২ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০৮:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের রেলওয়ে নির্মাণ করপোরেশনকে (সিআরসিসি) এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব কিংবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তিনি আরও বলেন, গ্রামকে শহরে রূপান্তর এবং দেশের অবকাঠামো পুনর্গঠনে সিআরসিসির আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

বৈঠকে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন জানান, বাংলাদেশে বর্তমানে প্রতিষ্ঠানটির ১৩৬ কোটি মার্কিন ডলার মূল্যের ২৪টি প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার রেল সংযোগ, ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক ও অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসহ বিভিন্ন প্রকল্পে কাজ করেছে প্রতিষ্ঠানটি। তিনি উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং নিরাপদ সুপেয় পানি সরবরাহে নিজস্ব প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করতে আগ্রহী সিআরসিসি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

হালনাগাদ সময় : ০৮:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬