ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ গত ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটের ট্রেনযাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা রেলস্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি ওয়াগন রেললাইনের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং কেউ কেউ ওয়াগন থেকে তেল সংগ্রহের চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, ইতিমধ্যে দুটি ওয়াগন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে লাইন পুরোপুরি সচল হতে আরও কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে প্রায় ১ হাজার লিটার তেল উদ্ধার করেছেন এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬