ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর: ভবিষ্যৎ কর্মপন্থার রূপরেখা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত খসড়া গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নিকট হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই গঠনতন্ত্র হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং বর্তমানে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার, যিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবিরসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে একটি সার্চ কমিটি গঠন করে। পরবর্তীতে কমিটির সুপারিশের ভিত্তিতে ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটির উদ্যোগে ৮ সদস্যের একটি গঠনতন্ত্র প্রণয়ন সাব-কমিটি দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে এই খসড়া গঠনতন্ত্রটি প্রস্তুত করে।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রাক্তন শিক্ষার্থীদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে একটি অনলাইন রেজিস্ট্রেশন ফরমের উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে দেশে-বিদেশে কর্মরত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের তথ্য সংগ্রহ করে একটি সুসংগঠিত ও শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ সময় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি ও গর্বের প্রতীক। তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং পেশাগত সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।’ তিনি আশা প্রকাশ করেন যে, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর: ভবিষ্যৎ কর্মপন্থার রূপরেখা

আপডেট সময় : ০৯:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬