ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

কর্মদক্ষতার স্বীকৃতি: গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মো. রেজাউল করিম চৌধুরী

সম্প্রতি অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৭৩তম সভায় কৃতিত্বপূর্ণ কাজের মূল্যায়ন এবং প্রতিষ্ঠানের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) পদে পদোন্নতি পেয়েছেন মো. রেজাউল করিম চৌধুরী। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা (৬নং ওয়ার্ড) গ্রামে জন্মগ্রহণ করেন মো. রেজাউল করিম চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৫ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন।

কর্মজীবনে তিনি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, প্রোগ্রাম অফিসার, এরিয়া ম্যানেজার, জোনাল অডিট অফিসার, জোনাল ম্যানেজার ও বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক স্তরের বিভিন্ন পর্যায়ে সততা, নিষ্ঠা, দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে ঋণ কর্মসূচি এবং আমানত বৃদ্ধিসহ গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রায় আরও কার্যকরী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

কর্মদক্ষতার স্বীকৃতি: গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মো. রেজাউল করিম চৌধুরী

আপডেট সময় : ০২:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬