ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শেয়ারবাজারে সূচকের বড় উত্থান, লেনদেনেও ফিরেছে গতি

দেশের উভয় শেয়ারবাজারে সূচকের বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে এবং লেনদেনেও আগের তুলনায় কিছুটা গতি ফিরে এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক দিন ধরে বাজারে যে বড় ধরনের পতন এবং বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

মঙ্গলবার দিনের লেনদেন শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। দিনের প্রথম ২০ মিনিটেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পায়। এরপর কিছুটা পতন দেখা গেলেও শেয়ার কেনার চাপে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে বাজার। ফলে, লেনদেনের প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ দুপুর ১২টার দিকে, ডিএসইর সূচক প্রায় ১৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়ায়। সূচক বাড়ার এই হার ২ দশমিক ৭১ শতাংশের বেশি। এ সময়ে লেনদেন হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকারও বেশি।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সূচক ২ দশমিক ৩৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সেখানে লেনদেন হয়েছে প্রায় ৪২ কোটি টাকা। সূচকের এই বড় উল্লম্ফন বাজারকে পূর্বের আতঙ্কজনক অবস্থা থেকে বের করে আনতে সাহায্য করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি হলেন বাছির জামাল

শেয়ারবাজারে সূচকের বড় উত্থান, লেনদেনেও ফিরেছে গতি

আপডেট সময় : ১২:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬