ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা: আইএমএফ

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইরান, আমেরিকা ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সোমবার (৯ মার্চ) জাপানের অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সিম্পোজিয়ামে এই আশঙ্কার কথা জানান আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক মুদ্রাস্ফীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও ব্যাখ্যা করেন, যদি জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি বছরের অধিকাংশ সময় ধরে বজায় থাকে, তাহলে বৈশ্বিক মূল্যস্ফীতি ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে।

বর্তমান বিশ্ব পরিস্থিতিকে অত্যন্ত অনিশ্চিত আখ্যা দিয়ে নীতিনির্ধারকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই পরিবর্তিত বৈশ্বিক পরিবেশে অপ্রত্যাশিত বিষয়গুলো নিয়েও ভাবা এবং সে অনুযায়ী আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে আবারও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা: আইএমএফ

আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬