ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা ও পণ্য প্রদর্শনী

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে এসএমই ফাউন্ডেশন নারী-উদ্যোক্তাদের তৈরি পণ্যের এক প্রদর্শনীর আয়োজন করেছে এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিন সফল নারীকে সম্মাননা প্রদান করেছে।

সোমবার (০৯ মার্চ) এসএমই ফাউন্ডেশন এবং ইস্টার্ন ব্যাংকের যৌথ উদ্যোগে আগারগাঁও পর্যটন ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান। বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত।

সম্মাননাপ্রাপ্ত তিন নারী হলেন- বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, টাঙ্গাইল শাড়ি কুটির-এর প্রতিষ্ঠাতা মনিরা ইমদাদ এবং রেইনবো ভ্যালি ডেকেয়ার-এর প্রতিষ্ঠাতা জিনিয়া জেসমিন করিম। অনুষ্ঠানে ‘অধিকার ও ন্যায়বিচারের আলোয় আলোকিত হোক ব্যবসার অঙ্গন’ শীর্ষক একটি বিশেষ সেশনে আলোচক হিসেবে অংশ নেন জেন্ডার ও নারী-উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ নিলুফার আহমেদ।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানস্থলে ১০ জন নারী-উদ্যোক্তার তৈরি করা পণ্যের একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী জানান, সারা দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তার মধ্যে নারী-উদ্যোক্তা মাত্র সাড়ে ৬ শতাংশের কিছু বেশি। তবে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের অর্থায়ন, পণ্য বাজারজাতকরণ, আইসিটি ও প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী-উদ্যোক্তা। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা ও পণ্য প্রদর্শনী

আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬