ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চারজন সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. শহীদ আতাহার হোসেন বলেন, “মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ এবং মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুততম সময়ে এই পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে, যা আমাদের জন্য আনন্দের। আমরা মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।”
মহাপরিচালক তাঁর বক্তব্যে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি কেবল মর্যাদা বা পদবি বৃদ্ধি করে না, এর সঙ্গে দায়িত্বও বাড়ে। আমি আশা করি, আপনারা বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে পালন করে এই পদোন্নতির প্রতিদান দেবেন।” এরপর তিনি উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মিজানুর রহমান এবং পদোন্নতিপ্রাপ্তদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) জনাব মো. মনির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
রিপোর্টারের নাম 

























