ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আকু বিল বাবদ ১৩৭ কোটি ডলার পরিশোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামার আশঙ্কা

বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৩৭ কোটি ডলারের বিল পরিশোধ করেছে। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের এই বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫.৪৯ বিলিয়ন ডলার, যা বিপিএম৬ (Balance of Payments Manual 6th edition) অনুযায়ী ৩০.৭৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। আকু বিল পরিশোধের পর সাধারণত রিজার্ভ কমে যায়, কারণ এই দায় পরিশোধের জন্য রিজার্ভ থেকে অর্থ ব্যবহার করা হয়।

উল্লেখ্য, গত নভেম্বর-ডিসেম্বর মেয়াদে আকু বিল বাবদ ১৫৩ কোটি ডলার এবং সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদে ১৬১ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। তার আগের দুই মাসে এই পরিমাণ ছিল ১৫০ কোটি ডলার।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি সদস্য দেশের মধ্যে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেনের মূল্য প্রতি দুই মাস অন্তর নিষ্পত্তি করা হয়। এই ব্যবস্থার ফলে সদস্য দেশগুলোর মধ্যে তাৎক্ষণিক লেনদেনের প্রয়োজন হয় না। আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান এবং মালদ্বীপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

আকু বিল বাবদ ১৩৭ কোটি ডলার পরিশোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামার আশঙ্কা

আপডেট সময় : ০৬:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬