ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশ: খাদ্যপণ্যের দাম বৃদ্ধি প্রধান কারণ

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি আবারো বেড়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৮.৫৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় এটি কিছুটা কম, যেখানে মূল্যস্ফীতি ছিল ৯.৩২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতিই মূল্যস্ফীতি বৃদ্ধির প্রধান কারণ। ফেব্রুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৯.৩০ শতাংশে দাঁড়িয়েছে, যা জানুয়ারিতে ছিল ৮.২৯ শতাংশ। অর্থাৎ, মাত্র এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের দাম প্রায় এক শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

খাদ্যবহির্ভূত বা নন-ফুড খাতেও মূল্যস্ফীতি মাসভিত্তিক হিসাবে বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে এ খাতে মূল্যস্ফীতি ৯.১ শতাংশে দাঁড়িয়েছে, যা জানুয়ারিতে ছিল ৮.৮১ শতাংশ। তবে, বছরভিত্তিক হিসাবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ৯.৩৮ শতাংশ।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক মাসগুলোতে খাদ্যপণ্যের বাজারে দামের অস্থিরতা সামগ্রিক মূল্যস্ফীতিকে সরাসরি প্রভাবিত করছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তাদের ওপর ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশ: খাদ্যপণ্যের দাম বৃদ্ধি প্রধান কারণ

আপডেট সময় : ০৫:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬